☰
✕

ডিএমপির অভিযানে ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ৬

০৯ নভেম্বর, ২০২৬

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই প্রতিরোধে পৃথক অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

গ্রেফতারকৃতরা হলেন তাওহিদ হোসেন ওহি (২২), আব্দুল মতিন (৩৫), মো. রুবেল (২৯), মো. খোরশেদ আলম (২৮), মো. রাতুল (২৩) ও মো. স্বপন (৪২)।

সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার ও সোমবার ডিএমপির এসআরইউর অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগ, ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পৃথক ছিনতাইবিরোধী অভিযানে রাজধানীর পল্টন, তেজগাঁও ও শাহজাহানপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।