☰
✕

ভেজাল গুড় তৈরির দায়ে একজনকে অর্থদণ্ড

০৯ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভেজাল গুড় তৈরির দায়ে সাহু আলী নামে একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রনি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। 

এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা। তিনি জানান, ভেজাল গুড় তৈরি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিকেলে রনি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভেজাল গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাহু আলীকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় দেড়'শ কেজি গুড় ও ১৩ ড্রাম গুড় তৈরির উপকরণ জব্দ করে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করে শিবগঞ্জ থানা পুলিশ।