০৯ নভেম্বর, ২০২৬
মানিকগঞ্জে একই সময়ে দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা, এটি ককটেল বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের পরপরই জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিস্ফোরণের শব্দ হয়েছে বলে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পরিদর্শক জোলশ খান পাঠানকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়। তিনি আরও বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।