☰
✕

খুলনায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

১০ নভেম্বর, ২০২৬

খুলনায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক স্টেক হোল্ডারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মহানগরীর হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় মহানগরীর বর্তমান মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি ও প্রত্যাশিত ফলাফল এবং বিদ্যমান বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ও প্রধান চ্যালেঞ্জসমূহ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, অব্যবস্থাপনা ও বিদ্যমান ঘাটতি এবং প্রযোজ্য বিধিমালা অনুযায়ী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। 

এছাড়া উৎপত্তিস্থলেই সঠিকভাবে বর্জ্য পৃথকীকরণ, নির্ধারিত রঙের বিন ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ, বর্জ্য সংগ্রহ, অভ্যন্তরীণ পরিবহন, সংরণ ও নির্ধারিত স্থানে হস্তান্তর নিশ্চিত করাসহ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিতি জনবল নিয়োগের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় কেসিসি প্রশাসক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনাগুলো আরও ফলপ্রসূ করার জন্য একটি নীতিমালা প্রস্তুত করা হবে উল্লেখ করে বলেন, বর্জ্যরে সঠিক ব্যবস্থাপনা খুলনা সিটি কর্পোরেশনের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। 

এই চ্যালেঞ্জ মোকাবিলায় সলুয়ায় ও মাথাভাঙ্গায় নির্মিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট দ্রুত চালু করা হচ্ছে। একই সাথে মেডিকেল বর্জ্য রিসাইকিং প্ল্যান্টটিও চালু করা হচ্ছে।

কাজেই পূর্বের ন্যায় গতানুগতিক ধারায় বর্জ্য ব্যবস্থাপনা পরিচালনার কোনো সুযোগ নেই। তিনি বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে কেসিসি কর্তৃক গৃহীত কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার টেকসই কার্যক্রম নিশ্চিতকরণের লক্ষ্যে হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রাতিষ্ঠানিক মালিকানা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা, প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা, খুলনা সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার করা, অনিয়ম, অব্যবস্থাপনা ও বিধিমালা অনুসরণে বিদ্যমান প্রতিবন্ধকতা অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয়। 

এছাড়া করণীয় ও দায়িত্ব বণ্টন, বর্জ্য পৃথকীকরণ ও দায়িত্বশীলভাবে হস্তান্তর নিশ্চিত করা, নিয়মিত সমন্বয় ও প্রতিবেদন প্রদানের বিষয়টি ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্তিরও সিদ্ধান্ত নেওয়া হয়।

কেসিসি’র সচিব মো. রেজা রশীদ, সিভিল সার্জন ডা. মো. মনিরুজ্জামান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মো. হোসেন আলী, খুলনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, খুলনা শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাজেদ আল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, আর্কিটেক্ট রেজবিনা খানম, ইউনিসেফ-এর ওয়াশ অফিসার নওশাদ আকরামসহ মহানগরীর হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।