☰
✕

পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

১০ নভেম্বর, ২০২৬

পিরোজপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুর ১২টার দিকে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদকের কর্মকর্তারা পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা কার্যক্রম, দাপ্তরিক নথি ও সেবার পরিবেশ নিবিড়ভাবে খতিয়ে দেখেন।

অভিযানের বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাসসকে জানান, পাসপোর্ট অফিসে কিছু আনসার সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছিল। 

এছাড়া দালালদের দৌরাত্ম্য এবং সেবাগ্রহীতাদের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ জনগণকে নির্বিঘ্নে সেবা প্রদানের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।