১০ নভেম্বর, ২০২৬
নাটোর জেলায় ৪৫৫তম রোভার স্কাউট ইউনিট লিডার ওরিয়েন্টেশন কোর্স শেষ হয়েছে।
সোমবার বিকেলে জেলা স্কাউট ভবনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী ৫০ জন ইউনিট লিডারকে সনদপত্র প্রদান করা হয়।
জেলা রোভারের কমিশনার ড. আল আমিন ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের রোভার অঞ্চলের সহ সভাপতি কোর্স লিডার মো. ফজলে রাব্বী, আঞ্চলিক উপ কমিশনার (গবেষণা ও মূল্যায়ন) অধ্যাপক মো. আশরাফ আলী।
নাটোর জেলা রোভারের সম্পাদক মো. জাকিরুল ইসলাম জানান, দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সে স্কাউটস ও রোভারের মৌলিক কার্যক্রম নিয়ে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকমন্ডলীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।