☰
✕

হিজলায় আগুনে পুড়ল ৫ দোকান ও ৪ বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকা

১০ নভেম্বর, ২০২৬

 

বরিশালের হিজলা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর ছয়গাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় বাসিন্দা মো. সুলায়মান জানান, রাত ১০টার দিকে বাজারের মুনসুর খানের খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন পাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

এতে আলমগীর বেপারীর মুদি ও চায়ের দোকান, ফরিদ বেপারীর স্টেশনারি দোকান, জাকির বেপারীর গুদাম, সফিক বেপারীর মুদি দোকান এবং মন্নান বেপারী, ছমেদ বেপারী, সিদ্দিক ঢালী ও আব্দুল ঘরামীর বসতঘর পুড়ে যায়।

সুলায়মান বলেন, নদীর অপর তীরে বাজারটি অবস্থিত হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে পারেননি। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, মঙ্গলবার বিকেলে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস সিকদার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।