☰
✕

ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসার আহ্বান নেত্রকোনার ডিসির

১০ নভেম্বর, ২০২৬

 

 

নেত্রকোনায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ সম্পর্কে অবহিতকরণ ও এর বাস্তবায়নবিষয়ক সেমিনারে ব্যবসায়ীদের সতর্কবার্তা দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। 

 

এসময় তিনি খাদ্যপণ্য এবং কেনাবেচার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে ব্যবসায়ী সমিতি, চেম্বার অব কমার্স, খুচরা বিক্রেতা, সরকারি ও বেসরকারি সংস্থাসহ (জিও-এনজিও) বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সেমিনারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন নিয়ে সচিত্র প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং খাদ্যপণ্যের মান ও কেনাবেচায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।