☰
✕

লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা

১০ নভেম্বর, ২০২৬

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা জেলা জোন-২-এর লাকসাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় লাকসাম উপজেলার ২৪টি মাদরাসার ২৪৫ জন হাফেজ শিক্ষার্থী অংশ নেয়।

উপজেলার ডুরিয়া বিষ্ণুপুরে অবস্থিত জুলফে আলী মোমেনা খাতুন মাদরাসা কমপ্লেক্স ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিচারকমণ্ডলী প্রতিযোগিতার বিচারকার্য পরিচালনা করেন।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা জেলা জোন-২-এর সভাপতি হাফেজ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ উল্লাহ, লাকসাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাঈনুদ্দীন ও সাধারণ সম্পাদক হাফেজ আশেক এলাহীসহ জেলা ও উপজেলা কমিটির দায়িত্বশীল নেতারা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমেদ, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ মফিজুর রহমান এবং জুলফে আলী মোমেনা খাতুন মাদরাসা কমপ্লেক্সের পরিচালক মাওলানা জহিরুল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।