☰
✕

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩০২ মামলা

১০ নভেম্বর, ২০২৬

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩০২টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

মঙ্গলবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৮০টি মামলা হয়েছে। 

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১৭ টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে মোট ৪৯৫ টি গাড়ি ডাম্পিং ও ১৫৬টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।