১১ নভেম্বর, ২০২৬
এনআরবিসি ব্যাংক সাবসিডিয়ারি কোম্পানি এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডে ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত বিশেষ সাধারণ সভায় অনুমোদন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এই বিনিয়োগ আগামী ৩০ দিনের করবে এনআরবিসি ব্যাংক। আলোচ্য সময়ের মধ্যে ১০ টাকা অভিহিত মূল্যের ১০ কোটি সাধারণ শেয়ার কেনার মাধ্যমে এই বিনিয়োগ করবে এনআরবিসি ব্যাংক।
প্রস্তাবিত এই বিনিয়োগ এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সোমবার সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।