১১ নভেম্বর, ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভীকে সদস্য সচিব করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সদস্য সচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহমুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহদপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক উসামা বিন সিহাব, কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম, সহকর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।
এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহসাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ এবং সহআইন সম্পাদক পলাশ মিয়া। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।
প্রসঙ্গত, রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফরমটির যাত্রা শুরু হয়। পরে গত ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে প্ল্যাটফরমটি।