☰
✕

মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু

১২ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। এনিয়ে মোট ৩৮ জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯৬ জন রোগী । এরমধ্যে পুরুষ ৫৯, নারী ৩০ ও শিশু রয়েছে ৭ জন। ভর্তিকৃত রোগীদের মধ্যে অধিকাংশের অবস্থা স্থিতিশীল।”

এই চিকিৎসক বলেন, “চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ হাজার ১২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।”