পাহাড়ে সন্ত্রাস ও উগ্রবাদ বিরোধী যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে বান্দরবানের তিনটি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো চার দিন বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে।
বাংলাদেশ
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরলে তাকে আজীবন জেলে কাটাতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী ডিসেম্বরে জনগণ আওয়ামী লীগকে নয়, বিএনপিকে লালকার্ড দেখাবে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ গ্রহণ করবে।
তিনি বলেন, “ আমি মনে করি, বিএনপি এখন যতই বলুক নির্বাচনে আসবে না, সময় হলে তারাসহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।”
আবারো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আমাদের দাবি একটাই, শেখ হাসিনাকে সংসদ থেকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙে দিতে হবে এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
রাজধানীর মহাখালীতে সরকার বিরোধী ষড়যন্ত্র ও গোপন বৈঠককালে বিএনপি নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আজাদসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পরিবেশবিদ ড. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের ফলে দেশের পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোর বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি মেটাতে বিশ্ব জলবায়ু তহবিল থেকে পৃথকভাবে অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যায় এখনো কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যার পাঁচ দিন পেরিয়ে গেলেও মোটিভ সম্পর্কে এখনো অনিশ্চিত পুলিশ। এছাড়া হত্যার সাথে সরাসরি জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
ফরিদপুরে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও ১২টার দিকে এ সমাবেশ শুরু হয়।ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে বিশেষ চেম্বার থেকে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের সাতখামাইর ও কাওরাইদ স্টেশনের মাঝামাঝি মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার সকালে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৫৫৩ কোটি টাকা।
সাভারের ধামরাইয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) শিল্পাঞ্চলের একটি কীটনাশক কারখানায় শনিবার ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ শনিবার। দুপুর ২টায় আব্দুল আজিজ ইন্সটিটিউট মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ লক্ষ্যে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানকে আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করা হয়েছে।
অভিনব কৌশলে প্রতারণা ও প্রতারণার ফাঁদ পাতা চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগ। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।