শহীদ নূর হোসেন দিবস বৃহস্পতিবার (১০ নভেম্বর)। ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেনের রক্তে রঞ্জিত হয় ঢাকার রাজপথ। বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ ও ‘স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান ধারণ করে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলের অগ্রভাগে থেকে তৎকালীন স্বৈরাচার সরকারের রোষানলের শিকার হয়ে শহীদ হন নূর হোসেন।
বাংলাদেশ
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও এটর্নি জেনারেল মাহবুবে আলম অতুলনীয় গুণের অধিকারী ছিলেন।
মাদক পাচারের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায়ে দন্ডিতদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
আগামী ২০২৩ সালের ১৫ জানুয়ারির মধ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্প অনুমোদন না পেলে দেড় শ’ আসনে ইভিএমে ভোট গ্রহণ সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো: আলমগীর।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় সরকারি কর্মকর্তাদের জন্য সব ধরনের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, রাস্তাঘাট বন্ধ করে সমাবেশের নামে জনগণের জানমালের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে, যা বিশ্বে সর্বোচ্চ।
কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামে বালু কেনাবেচা সংক্রান্ত দ্বন্দে মোঃ শাজাহান আলি (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আশ্বস্ত করতে চেয়েছেন যে যদিও পরবর্তী সংসদ নির্বাচন বিভিন্ন বিষয়ের সাথে জড়িত, তবে যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রক্রিয়ায় আগ্রহী, কে জিতবে বা হারবে তাতে নয়।
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মো: আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে বনানীর ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নান্টু বিশ্বাস (৪২) নামের রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় ৩ জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ফুলপুর উপজেলার কাড়াহা বিদ্যুৎ অফিসের সামনে মঙ্গলবার রাতের কোনও এক সময় ওই দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাটের লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।