প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য আজ সোমবার এক শ’টি সড়ক সেতু উদ্বোধন করবেন। সকালে গণভবন থেকে একযোগে নবনির্মিত এই সেতুগুলো ভার্চুয়ালি উদ্বোধন করবেন তিনি।
বাংলাদেশ
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজারের আগুনে পুড়ে চারটি দোকান ছাই হয়ে গেছে। এ সময় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (৬ নভেম্বর) রাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে।
মিসরের শারম-আল-শেখে রোববার থেকে শুরু হয়েছে ২৭তম জলবায়ু সম্মেলন। যার আনুষ্ঠানিক নাম কনফারেন্স অব পার্টিজ-২৭ বা কপ-২৭।
সরকারি কর্মচারীদের গ্রেফতারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নেয়ার বিধান বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একইসাথে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে বলে আদেশে বলা হয়েছে।
বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাবার বিষয়ে বিএনপি’র বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘গাধা জল ঘোলা করে খায়’।
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। কিভাবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, ইউএসআইডি বাংলাদেশের সুশীল সমাজের সাথে কাজ করবে।
মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বাবলু চক্র কর্তৃক হয়রানি ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অর্ধশত মুক্তিযোদ্ধা।
পাবনায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগে দু’জনকে পুলিশ আটক করলেও মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। পাবনা সদর উপজেলা বলরামপুরে কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়ে বলে অভিযোগ।
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের গত ৪ নভেম্বর বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
নোয়াখালী সদর উপজেলায় নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর এলাকায় আজ সকালে কৃষিকাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমালিয়ার রাজধানী মোগাদিসুর দক্ষিণাঞ্চলে সেনা প্রশিক্ষণ শিবিরে আত্মঘাতি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম রোববার এ কথা জানিয়েছে।
ঢাকার বাতাসের মান রোববার সকালেও 'অস্বাস্থ্যকর' অবস্থায় রয়েছে। সকাল ৮টা ২৬ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৮৬ নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে আছে।
ফরিদপুরের ভাঙ্গায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ ৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। মাছ ধরার ট্রলারভর্তি ইলিশ নিয়ে কূলে ফিরছেন জেলেরা। ইলিশের পাশাপাশি ধরা পড়ছে রূপচাঁদাসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ।
কিশোরগঞ্জের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো চারজন। তাদের উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।