আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারেকের হাওয়া ভবন ফিরে পেতে বিএনপির আন্দোলন চলছে।
বাংলাদেশ
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় ইটবোঝাই ট্রলির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনই মোটরসাইকেলে আরোহী ছিলেন।
রাজধানীর পোস্তগোলা ব্রিজে রাইদা পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।
রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ফয়সাল তারেক শুনানি শেষে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
কিশোরগঞ্জে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলে লাঠিপেটা ও গুলি করেছে পুলিশ। এতে দলটির ১৮ নেতাকর্মীসহ ২৯ জন আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে দুই নেতাকে।
গত বছর ১২ নভেম্বর আসাদুজ্জামান ভাসানি ও ইদ্রিস আলীকে বিএসএফ লালমনিরহাট সীমান্তে গুলি করে হত্যা করে৷ লাশের জন্য মৃতের পরিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে আবেদন করলেও স্বজনরা এখনও লাশ ফেরত পায়নি৷
খুলনার রূপসায় নদীর চরে বড় আকৃতির একটি কুমির দেখতে পেয়েছে এলাকাবাসী। রোববার উপজেলাধীন চররূপসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে কুমিরটি দেখতে পায় তারা।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে এসি বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে নয় হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে ছেলের বিরুদ্ধে মাকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে।
রাজধানীর হাতিরঝিলকে ‘জনগণের সম্পত্তি’ ঘোষণা করে সেখানে হোটেল-রেস্টুরেন্টসহ সব ধরনের বাণিজ্যিক স্থাপনা অবৈধ ও এখতিয়ার বহির্ভূত মর্মে দেওয়া হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। রাজউকের দায়ের করা লিভ টু আপিলের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা বজায় থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুন । রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আব্দুল বারির ছেলে মো. শাহিনকে আটক করেছে পুলিশ।
কুষ্টিয়া শহরতলীর হাউজিং এলাকার নিজ বাসভবন থেকে কুষ্টিয়া জিলা স্কুলের সিনিয়র শিক্ষিকা রোকসানা খানমের (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিজেদের চলমান আন্দোলনকে আরো এগিয়ে নেয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
সম্ভাব্য খাদ্য সঙ্কট নিরসনে করণীয় বিষয়ে এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব বাস্তবায়নে খাদ্য নিরাপত্তাহীনতাকে অগ্রাধিকার দেয়ার, উৎপাদন বৃদ্ধি ও খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।