নিরাপত্তার কারণে জেলার রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আগামী ১২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
বাংলাদেশ
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, দেশে ফাইভজি সেবা চালু করার জন্য দেশে যে পরিবেশ থাকা দরকার, সেটি ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের ছয়জন অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং ৬২ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক মাদরাসা দফতরিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার চাক ঢালা এলাকার আমতলী মাঠ নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর লাশ উদ্ধারে ওই এলাকায় পুলিশ উপস্থিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ইউক্রেনের যুদ্ধের কারণে সরবরাহ শৃঙ্খল ও আর্থিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি সংকট এখন বৈশ্বিক সংকট। বাংলাদেশ শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এবং জ্বালানির প্রাপ্যতা থাকবে। দেশের কল্যাণে যা যা করা দরকার আমরা তাই করব। দেশে ডলারের কোনো সঙ্কট নেই।’
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং নরওয়ের রাষ্ট্রদূত রএসপেন রিকটার ভেন্ডসেনের সাথে রুদ্ধদ্বার বৈঠকে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামি ১৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অবস্থিত ঢাকার-৯ (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এদিন ধার্য করেন।
বাংলাদেশে ইংরেজি মাধ্যমের শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর অর্ধ-লক্ষাধিক শিক্ষার্থী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের ও-লেভেল বা এ-লেভেল পরীক্ষায় অংশ নিয়ে থাকে।কিন্তু এদের বড় একটি অংশ প্রাইভেট শিক্ষার্থী হিসাবে প্রতিবছর পরীক্ষায় অংশ নেয়।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম হত্যাচেষ্টার মামলায় একজনকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এর বিচারক সাদিয়া সুলতানা এ দণ্ডাদেশ দেন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ আগুনে প্রায় ১০টি পাটের গুদাম পুড়ে গেছে। এতে প্রায় ১৭ হাজার মন পাট ও ৬০ হাজার পিছ পাটের বস্তা পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা হয়েছে বলে দাবি মালিক-পক্ষের।
ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাড়িঁ পুলিশ।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে ১৭টি ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)-৬।
ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশের জন্য আগামী ১২ নভেম্বর বিএনপিকে শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।
জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসানের জামিন মঞ্জুর করেছে আদালত।
গাজীপুর, ৭ নভেম্বর, ২০২২ (বাসস): বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দু’টি লেন খুলে দেয়ায় গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার আজমপুর যেতে সময় লাগছে মাত্র ৫ মিনিট। এতে খুশি চালক ও যাত্রীরা।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭২ এর সংবিধান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান। যে সংবিধান আমাদের সকল ধর্ম-বর্ণের অধিকার দিয়েছিল।