কুষ্টিয়ার দৌলতপুর থানার হত্যা মামলায় ২জনের যাবজ্জীবন এবং দুইজনের ১০বছর কারাদন্ডসহ অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালহত। সোমবার দুপুর দেড়টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১এর বিচারক তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে সাজাপ্রাপ্Í আসামীদের উপস্থিতিতে এই রায় দেন।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত বাংলাদেশ মৈত্রী রক্তের অক্ষরে রক্তের বন্ধনে আবদ্ধ এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এ বন্ধন আরো দৃঢ় হয়েছে।
যশোরের মণিরামপুরে যৌতুকের দাবিতে ফাতেমা খাতুন নামে এক নববধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। আজ গভীর রাতে ঐ গৃহবধূর মরদেহ স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে চলে যায় তার স্বামী ও স্বজনরা। সকালে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করেছে। একইসাথে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমার স্বামী সোহান হোসেনকে হেফাজতে নিয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাষ্ট্রের পুলিশ বাহিনীকে এখন নতুন করে প্রতিপক্ষ বানাচ্ছে বিএনপি। তারা এখন পুলিশ বাহিনীকেও হুমকি-ধামকি দিচ্ছে।
বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামী ইলিয়াসকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সদস্যরা।
সহপাঠী হত্যার বিচারের দাবিতে ফার্মগেটের সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরণের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে
খুলনার পাইকগাছায় শিবসার জোয়ারে অতিরিক্ত পানির চাপে পৌরকর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে নদীর বুক চিরে গড়ে ওঠা শহর রক্ষাবাঁধ ভেঙে সদরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে থানা সদরের সামনে নির্মিত বঙ্গবন্ধু চত্ত্বর, কাঁচা বাজারসহ নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন খালাস না নেয়ার কারণে পড়ে থাকা নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংসের কাজ শুরু করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১৪ জন। সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর ও সদর উপজেলার উজানগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পাঁচ দফা দাবিতে মঙ্গলবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি নিবন্ধিত সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উজবেকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন।উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত উইমেন স্পিকার্স অফ পার্লামেন্টের ১৪তম সামিটের এড্রেসিং দ্যা রিস্কস অফ দ্যা পোস্ট প্যান্ডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস এন্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস এন্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড সহ বিভিন্ন বিভিন্ন সেশনে অংশগ্রহণ শেষে স্পিকার আজ বিকালে ঢাকা পৌঁছেছেন।
আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকা থেকে কুমিংয়ের উদ্দেশে রওনা করবে আটকেপড়া চীন ফেরত বাংলাদেশি শিক্ষার্থীরা।করোনাভাইরাসের কারণে দেশে এসে এসব শিক্ষার্থী আটকেপড়ে।
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।