বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা কালাইতার পাড় মসজিদ সংলগ্ন মো: শাহাদাতের মালিকানাধীন পাঁচ তলা ভবনের টপ ফ্লোরে দরজা বন্ধ ফ্ল্যাট থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পাবনায় আওয়ামী লীগ নেতা সায়েদুর মালিথার দাফন সম্পন্ন, কোন মামলা হয়নি

পাবনায় আওয়ামী লীগ নেতা সায়েদুর মালিথার দাফন সম্পন্ন, কোন মামলা হয়নি

প্রকাশ্য দিবালোকে দৃর্বৃত্তদের গুলিতে নিহত পাবনা পৌর আওয়ামী লীগ নেতা, সোলার প্যানেলের ব্যবসায়ী সায়েদুর মালিথার জানাযা শেষে তার গ্রামের বাড়ি চর বাঙাবাড়িয়া গোরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বাদ জোহর হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়া গ্রামের গোরস্থান মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা ডিএনসিসি মেয়রের

ডেঙ্গু নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা ডিএনসিসি মেয়রের

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে আগামীকাল রোববার থেকে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো: আতিকুল ইসলাম।

যশোরে লেখক ও গবেষক বেনজীন খানকে সংবর্ধনা

যশোরে লেখক ও গবেষক বেনজীন খানকে সংবর্ধনা

বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা পাওয়ায় যশোরে প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা লেখক, গবেষক, অ্যাক্টিভিস্ট বেনজীন খানকে সংবর্ধনা দিয়েছে প্রাচ্য সাহিত্যসংঘ।

প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে কি থাকছেন পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে কি থাকছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন লন্ডন, নিউইয়র্ক ও ওয়াশিংটন সফরে তার সফরসঙ্গী দলে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে ১ নম্বর কূপের পুনঃখনন কাজ শুরু

বিয়ানীবাজার গ্যাস ফিল্ডে ১ নম্বর কূপের পুনঃখনন কাজ শুরু

সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ১ নম্বর কূপ থেকে নতুন করে গ্যাস উত্তোলনের জন্য পুনঃখনন কাজ শুরু হয়েছে।আজ শনিবার দুপুরে পুনঃখনন কাজ শুরু করে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির হয়নি : সেতুমন্ত্রী

শেখ হাসিনার ভারত সফরে দেশবাসীর প্রত্যাশা পূরণ হলেও বিএনপির হয়নি : সেতুমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

কুষ্টিয়ায় বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী  উদযাপন

কুষ্টিয়ায় বিপ্লবী বীর বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উদযাপন

কুষ্টিয়ার কুমারখালীতে স্বাধীনতা সংগ্রামী শহীদ বিপ্লবী বীর  বাঘাযতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায়  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

কুষ্টিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত ১

কুষ্টিয়ার শিলাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক তিনি কুমারখালী উপজেলার শিলাইদহ কোমরকান্দি এলাকার বাসিন্দা।

দেশের সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

দেশের সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত

চট্টগ্রাম,কক্সবাজার,মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে।

পাবনায় লাম্পি চর্মরোগ ছড়িয়ে পড়ায় গরু মারা যাচ্ছে

পাবনায় লাম্পি চর্মরোগ ছড়িয়ে পড়ায় গরু মারা যাচ্ছে

পাবনার সাঁথিয়া উপজেলার গ্রামা লে গরুর ‘লাম্পি স্কিন ডিজিস’ (লাম্পি চর্মরোগ) ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে  ৫টি গরু মারা গেছে এবং অন্তত : ২ হাজার ৭৩৫টি গরু আক্রান্ত হয়ে পড়ায় কৃষক ও গরু খামারিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। 

আবেদন করলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে : আইনমন্ত্রী

আবেদন করলে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হবে : আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে গ্রেফতার যুবক

মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে গ্রেফতার যুবক

মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম প্রীতম দাশ। তিনি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামে একটি সংগঠনের কর্মী।

দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে: খাদ্যমন্ত্রী

দেশের মানুষ শেখ হাসিনাকেই ক্ষমতায় রাখবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের সর্বত্র উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারও দেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে।