আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাত ১১টা ৪০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
বাংলাদেশ
নিরাপদ ও পুষ্টিমান সম্পন্ন খাবার তৈরি করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রথমবারের মতো আয়োজিত ‘ফুড অ্যান্ড কেমিক্যাল ল্যাব এক্সপো ২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভারত সফর অত্যন্ত সফল ও সন্তোষজনক হয়েছে এবং দুই দেশের সরকার তা ব্যক্ত করেছে। অন্যদিকে বিএনপির এতে মন খারাপ হয়েছে। সে কারণে উনারা এখন আবোল-তাবোল বকছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাহী নির্দেশে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে বিএনপি।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা এবং বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইয়ে স্বাক্ষর করেছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক বাণী পৌঁছে দিয়েছেন।
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে রোববার সকালে পূর্ব বিরোধের জের ধরে ২৬ বছর বয়সী এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনা জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক আণবিক সংস্থার সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন।
বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আজ রোববার সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চার জন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি মাদক মামলায় ১২ বছরের দণ্ডপ্রাপ্ত সানাউল্লাহ (৫৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ণিমা ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশাল বিভাগের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে বিভাগের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। যদিও সেই পানি ভাটার সঙ্গে সঙ্গে নামতে শুরু করেছে।
যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন প্রায় পৌণে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর জেলার কচুয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।দুপুরে কচুয়া-সাচার-গৌরীপুর সড়কের হাটমুড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দেশের ৬০টি জেলা পরিষদের আসন্ন চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। ৬১ জেলার প্রার্থী চূড়ান্ত করার কথা থাকলেও সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীর নাম এখনও ঠিক করা হয়নি।
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারণ গ্রামের বিলের মধ্যে শাপলা কুড়াতে গিয়ে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে।আহত হয়েছেন আরও একজন।