বাংলাদেশ

বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, মৃত ৫

বগুড়ায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, মৃত ৫

বগুড়ার সান্তাহারে প্লাস্টিকের কারখানায় আগুনে পুড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের লাশ উদ্ধার করে।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ২০

মাগুরার সদর উপজেলার পাজাখোলায় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুত্বর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলেন ৯ বছর বয়সী সিয়াম

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলেন ৯ বছর বয়সী সিয়াম

মাত্র ৫ মাসে আল কোরআনের হাফেজ হলো ৯ বছরের এক শিশু। নাম তার সিয়াম। কুমিল্লা শহরের মোগরটুলি এলাকার আন-নূর তাহফিজ মাদরাসার হিফজ বিভাগ থেকে সে এ কীর্তি গড়েছে।  জেলার চান্দিনার লোনা গ্রামের বাসিন্দা হায়াতুল্লাহর বড় ছেলে সিয়াম। 

নারীকে বিবস্ত্র করে নির্যাতন  ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড

নারীকে বিবস্ত্র করে নির্যাতন ১৩ আসামির ১০ বছরের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় ১৩ আসামির সবাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

শহীদ বুদ্ধিজীবী দিবসে যশোরে শ্রদ্ধাঞ্জলি ও শপথ পাঠ

যশোর প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যশোর শহরের রায়পাড়ার বদ্ধভূমি ও তৎসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে যশোরের প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। 

পাবনার চরতারাপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নৌকার প্রার্থীসহ আটক তিন

পাবনার চরতারাপুরে নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় নৌকার প্রার্থীসহ আটক তিন

পাবনা প্রতিনিধি:পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে একজন  নিহতের ঘটনায় বর্তমান চেয়ারম্যান, সুজানগর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নৌকার প্রার্থী রবিউল হক টুটুলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

দু’দিনের মাথায় নির্বাচনী সহিংসতায় আরো একজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

দু’দিনের মাথায় নির্বাচনী সহিংসতায় আরো একজন নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ-বিক্ষোভ

পাবনা প্রতিনিধি:দু’দিনের মাথায় একই উপজেলায় সোমবার সন্ধ্যায় নির্বাচনী সহিংসতায় দুবলিয়া হাজি জসিম উদ্দিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিহতের প্রতিবাদে সোমবার রাতে সড়ক অবরোধ-বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

পাবনায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

পাবনায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত

পাবনা সদর উপজেলা চরতারাপুরে আওয়ামীলীগের নৌকা প্রতীক ও আনারস মার্কা বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নাসিম (২০) নামক এক যুবক নিহত হয়েছে। এসময় উভয় গ্রুপের অন্ততঃ ১০ জন আহত হয়। সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার তারাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ

জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসার প্রথম ধাপের অস্ত্রোপচার শেষ

জন্ম থেকেই জোড়া লাগা দুই বোন লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আজ সকাল সোয়া আটটার সময় অচেতন করা হয় তাদের।প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে চলে এই অস্ত্রোপচার।

পাবনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পাবনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

পাবনায় হেনা খাতুন হত্যা মামলায় আসামী রফিকুল ইসলাম রহিম (৪০) কে মৃত্যুদন্ড এবং হত্যায় সহযোগিতা করায় নুরুল ইসলাম নামের অপর আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। অভিযুক্ত উভয় আসামীকে ২৫ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।সোমবার সকালে পাবনা জেলা দায়রা বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আহসান তারেক এ রায় দেন।

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন নিহত

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় দুই জন নিহত

পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রিক্সাভ্যানের দু’যাত্রী নিহত ও অপর দু’জন আহত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর ) দুপুরে পাবনা--নাটোর মহাসড়কের দাশুড়িয়ায় মালিথা ফিলিং স্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ

বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ

কুষ্টিয়ার খোকসায় এক বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতে গিয়ে আওয়ামী লীগ নেতা দগ্ধ হয়েছেন। দগ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুক আসন্ন ইউপি নির্বাচনে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদের জন্য নির্বাচন করছেন।

কুষ্টিয়ায় অন্তসত্তা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় অন্তসত্তা স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুষ্টিয়ায় ৭ মাসের অন্তসত্তা স্ত্রী চম্পা খাতুন (২২) কে হত্যার অভিযোগে স্বামী শাহিনুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। অপর আরেকটি হত্যা মামলায় ৪ আসামীর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন একই আদালতের বিচারক।

পাবনায় ভোক্তা অধিদপ্তরের ভুয়া কর্মকর্তা আটক

পাবনায় ভোক্তা অধিদপ্তরের ভুয়া কর্মকর্তা আটক

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া পৌর এলাকায় জাতীয় ভোক্তা ও অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করতে গিয়ে তিন প্রতারক ধরা খেয়েছে।

পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফী; সম্পাদক মমিন

পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি কাফী; সম্পাদক মমিন

পাবনা প্রতিনিধি: পাবনা মোটর মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সরকার ট্রাভেলস মালিক এম এ কাফী সরকার এবং সাধারণ সম্পাদক পদে রাজদুত পরিবহনের মালিক মোমিনুল ইসলাম মমিন নির্বাচিত হয়েছেন।