বাংলাদেশ

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুইজনের মৃত্যু

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুইজনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তরপানাপুকুর গিরিয়ারপাড় এলাকার তিস্তা বড় সেচ ক্যানেলের কাছে এ ঘটনা ঘটে।

 

নজরুলের আদর্শে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে : মীর হেলাল

নজরুলের আদর্শে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতের চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করতে হবে।

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মো. নুর আলম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আফরা এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি বেকারিকে লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি বেকারিকে লাখ টাকা জরিমানা

নোংরা পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ, মিষ্টির সিরায় ময়লা ও পোকার অংশবিশেষ পাওয়া এবং উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্স দেখাতে না পারাসহ নানা অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি মিষ্টি ও বেকারি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নাটাই এলাকার বটতলীতে অবস্থিত পিওর সুইটমিট অ্যান্ড বেকারি কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীর মায়ের অশ্লীল ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৫ অক্টোবর) ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২১৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। এ ঘটনায় ছাত্রদল নেতাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

শ্যালিকাকে ধর্ষণের দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

বগুড়ার কাহালুতে ১৫ বছর বয়সী এক নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাই মো. আল মোহাইমিনু মেহেদী হাসানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উদযাপিত

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রতিবেশী দেশের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী একাধিকবার অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনপি নেতার হামলায় সেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতা আহত

বিএনপি নেতার হামলায় সেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতা আহত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের চার নেতাকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন ছৈয়ালের বিরুদ্ধে।

জুলাইয়ে উসকানির অভিযোগে শ্যামল, মোজাম্মেল ও ফারজানা ট্রাইব্যুনালে

জুলাইয়ে উসকানির অভিযোগে শ্যামল, মোজাম্মেল ও ফারজানা ট্রাইব্যুনালে

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে উসকানি ও প্ররোচনার অভিযোগে করা মামলায় তিন সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।