উৎসবমুখর পরিবেশে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
বাংলাদেশ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ নানা অপরাধের অভিযোগে মোট ১১ জনকে আটক করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমিতে অনুষ্ঠিত দিনব্যাপী বাবুই শিশুসাহিত্য উৎসবে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সেরা লেখক সম্মাননা লাভ করেছেন শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ।
খুলনা জেলায় আজ বিশ্ব পোলিও দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের মেজ বোন মমতাজ বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে গোদাগাড়ীতে সাধারণ শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ব্যাপক প্রচারণা চালিয়েছেন প্রার্থীরা।
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কালো পোশাক ও হেলমেট পরে এসে চায়ের দোকানে বসে থাকা জামাল উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তার বাম পা ও রানে গুলি লেগেছে।
পরে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দুবাইয়ে বাংলাদেশির দোকান থেকে চুরি হওয়া ৯৬ লাখ ৩২ হাজার টাকা আত্মসাতের ঘটনায় ৪ লাখ ৪০ হাজার টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ আলম।
কেউ জমিজমা বিক্রি করেছেন, কেউবা ধারদেনা করে পণ্য কিনে গুদামে তুলেছিলেন। তাদের আশা ছিল, ব্যবসার লাভে ঋণ শোধ হবে, ফিরবে সংসারের সচ্ছলতা।
কিন্তু এক ভয়াবহ আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়েছে তাদের পুঁজি, স্বপ্ন আর ঘুরে দাঁড়ানোর সম্বল। এখন গুদামভর্তি পণ্যের বদলে পড়ে আছে পোড়া টিন, ছাই আর ধ্বংসস্তূপ। মাথার ওপর ঋণের বোঝা নিয়ে কিভাবে নতুন করে শুরু করবেন, তা ভেবে দিশাহারা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদ নগর বরুণা মাদ্রারাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদার নিখোঁজের একদিন পর মারা গেছেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, দুষ্কৃতকারীরা তাকে কোনো চেতনানাশক খাইয়ে ভৈরব-আশুগঞ্জ সেতুর নিচে ফেলে রেখে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শনিবার (২৪ অক্টোবর) ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সিলেটের হজরত শাহজালালের (রহ.) মাজারের তিনটি ডেগ ও পাঁচটি দানবাক্স থেকে নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৬০৮ টাকা পাওয়া গেছে। এ ছাড়া সেখান থেকে স্বর্ণ, রুপা ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দানবাক্স ও ডেগ খোলার পর প্রাপ্ত অর্থ ও মূল্যবান সামগ্রীর হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিলের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আ ফ ম আহসান উদ্দিন টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকালে জেলার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।