চট্টগ্রামের বাঁশখালীতে পুঁইছড়ির পূর্ব পাহাড়ি এলাকায় বন্যহাতির আক্রমণে জীবন কৃঞ্চ দাশ (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে পালিয়ে যাওয়ার সময় ৫১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উখিয়ার মুহুরিপাড়া টেকনিক্যাল কলেজের মহাসড়ক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করে উখিয়া থানা পুলিশ।
ছয় দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।
হিন্দু ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁদহাট কুমার নদে এ বাইচ অনুষ্ঠিত হয়। চরযশোরদী ইউনিয়ন আওয়ামী লীগ এ নৌকাবাইচের আয়োজন করে।
কুড়িগ্রামের উলিপুরের গিদারী নদীর উপরের একটি সেতু স্রোতের তোড়ে ভেঙে পড়েছে। সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে পাণ্ডুল ইউনিয়নের ছয়টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ।
আওয়ামী লীগ ক্ষমতা হারালে এক রাতের মধ্যেই ৬৫ হাজার লোক মারা যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানে থাকা শিশু নিহত এবং তিনজন হতাহত হয়েছেন। এরমধ্যে দুই বছর বয়সী শিশু সামিয়া আক্তারের মৃত্যু হয়েছে। অন্যরা স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাতে শহরের খেজুরতলা নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেফতার বিএনপির শতাধিক নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান (র.) এর মাজারের দিঘিতে পুরুষ কুমিরটি মারা গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে দিঘির দক্ষিণ-পশ্চিম কোনো কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবর সরকারের নয় বরং বিএনপিরই পতন যাত্রা শুরু হবে এবং সহসাই তাদেরকে নির্বাচন পরবর্তী আন্দোলনের ঘোষণা দিতে হবে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের বিরোধী দল বিএনপি আগামী ২৮শে অক্টোবরের পর ‘মহাযাত্রা’র ঘোষণা দেয়ার পর, ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে ‘পরিস্থিতি মোকাবেলা’র জন্য তারাও এখন প্রস্তুত।আগামী মাসে অর্থাৎ নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকে নির্বাচনে অংশ নিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
জেলা সদরে আজ নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বেলা ১১ টায় শেরপুর পৌরসভার নবীনগরে ২৫ শতাংশ জমির উপর এই নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের জঘন্য হামলার বিরুদ্ধে নীরব থাকায় বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ফিলিস্তিনের ওপর বারবার হামলা আর সহ্য করা যায় না।