পটুয়াখালী সদর আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট মো. শাহজাহান মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশ
বাংলাদেশ বার কাউন্সিলের ১৫ তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২১ অক্টোবর) সকাল ১১টায় ভবনটির উদ্বোধন করেন তিনি।
সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতীর অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পাঠানো অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভায় উপস্থিত হয়ে এ ভোট গ্রহণ করে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল।
কলারোয়ার রানু খাতুন হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুজিবর কলারোয়া থানার গদখালী গ্রামের মো. ইমান আলী গাজীর ছেলে।
শীতের আগমনী বার্তার শুরুতে সাতক্ষীরায় অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
সাতক্ষীরা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো: নজরুল ইসলাম। শুক্রবার মহাষ্ঠীতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ঘোনা ও বৈকারী ইউনিয়নের বিভিন্ন ম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রংপুর জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে গঙ্গাচড়া মডেল থানা ও শ্রেষ্ঠ ওসি গঙ্গাচড়া মডেল থানার মোঃ দুলাল হোসেনকে নির্বাচিত করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে শুক্রবার কুড়িগ্রাম জেলা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে কুড়িগ্রামে প্রায় ৬৫টি মোবাইল ও স্ট্রাইকিং পুলিশ টিম সমন্বয়ে প্রায় ৬০০ পুলিশ সদস্য সার্বক্ষণিক মোতায়েন থাকছে, সাথে প্রতিটি পুজামন্ডবে থাকছে স্ট্যাটিক ৩৫০০ আনছার সদস্য।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরেশনে সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এখনও পুরোপুরি শীতের আমেজ আসেনি। তবে ইতোমধ্যেই বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। শীতের আগমনে সবজি চাষে ব্যস্ত সময়ও পার করছেন কৃষকরা। বরেন্দ্র রাজশাহী অঞ্চলজুড়ে শীতকালীন সবজিতে সবুজের সমারোহ।
নীলফামারীর সৈয়দপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগে মোরশেদুল ইসলাম নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) তারাগঞ্জের জদ্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফরিদপুরের ভাঙ্গায় অপহরণের ৪ মাস পর ঢাকার রূপনগর এলাকা থেকে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনার কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ নিক্লেশ সরকার (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার বিকেল ৪টায় তিনি রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যাবেন।
নির্বিচার হত্যা ও নির্মম আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি স্বরূপ জাকের পার্টি আগামী ২৭ অক্টোবর শুক্রবার দেশব্যাপী একযোগে সব জেলা ও মহানগরে ইসলামী জনসভা করবে।