রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে শুভ মন্ডল (১৯) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশ
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বদরুন্নেছা মহিলা কলেজের এক শিক্ষার্থী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও মধ্য নন্দিপাড়ার বাসায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের মধুখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে আহত মর্জিনা বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছেন।
সড়ককে নিরাপদ রাখতে সকলের সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ, সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা মো. শাহ আলম শেখকে (৫৫) আধা কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শারদীয় দুর্গাপূজার মণ্ডপের গেটটি দেখলেই চমক লাগবে। তিনতলা বাড়ির আদলে গেট। কিন্তু এটি বিশেষত্ব নয়; এর বিশেষত্ব হচ্ছে গেটটি তৈরি হয়েছে ফেলে দেওয়া প্লাস্টিকের পানির বোতলে। অভিনব গেটটি রীতিমতো যশোর শহরে সাড়া ফেলে দিয়েছে।
গাজীপুরের রাজেন্দ্রপুরে স্থানীয় বন কর্মকর্তাদের দ্বারা এলাকায় রাস্তার উন্নয়ন কাজে বাধা, মিথ্যা মামলা দেয়াসহ নানারকম হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল,সেচ্ছাসেবক দল,ও সহযোগী সংগঠনের আয়োজনে অবৈধ সরকারের পদত্যাগ,নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও একদপা দাবী আদায়ের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় মাহিনী আল আরাফাহ দাখিল একাডেমি মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে একটি বাড়ির গেট ও রুমের তালা ভেঙে ফ্রিজে রাখা ভাত মাংস খেয়ে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান রয়েছে বিএনপির আন্দোলন। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে দলটি
নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠায় যুগপৎ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের ১ দফা দাবি আদায়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণফোরাম।
পাবনার মধ্য শহরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মোস্তাফিজুর রহমান সিয়াম (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার রাত ১১টার দিকে শহরের শহিদ আমিন উদ্দিন আইন কলেজের পাশে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগের সংসদীয় দলের সভা আজ অনুষ্ঠিত হবে। রোববার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
বগুড়ার শাজাহানপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে জুনায়েত ইসলাম (১৮) নামে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ-পুলিশ। এসময় ৮টি নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়।
আগামী ৬-৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইসলামে নারীর অবস্থানবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।