স্বরাষ্ট্র্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।
বাংলাদেশ
বাংলাদেশের বিরোধী দল বিএনপি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ২৮শে অক্টোবর ঢাকায় তাদের মহাসমাবেশের প্রস্তুতির কাজ জোরদার করেছে এবং দলটির প্রতিটি জেলা ইউনিটও এখন কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী তাদের করণীয় কিংবা কৌশল নির্ধারণ করছে।
আগামী ২৮শে অক্টোবর শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)কে চিঠি দিয়েছে বিএনপি।
মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। একই সঙ্গে নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলেছে, যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা দেশগুলো যদি উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞার মতো আরো চাপ ও নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে ভারত ও চীনের ওপর বাংলাদেশের নির্ভরতা বাড়বে।
আগামীকাল রোববার যৌথসভা ডেকেছে বিএনপি। এদিন দুপুর ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
গাজীপুরের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে ক্ষমা করে দিয়েছে আওয়ামী লীগ।শনিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়াচ্ছে। তাই নিজ নাগরিকদের মধ্যপ্রাচ্যসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে ভ্রমণে সতর্ক করেছে ইসরাইলের নিরাপত্তা পরিষদ।
কুষ্টিয়ার পদ্মা নদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন।
ফরিদপুরের মধুখালী উপজেলায় সাতটি এতিম খানায় ভুয়া শিক্ষার্থী দেখিয়ে ১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের দায়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৩৫ বছর ধরে ১ টাকায় সিঙ্গাড়া বিক্রি করছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামের মোশাররফ হোসেন। তার সিঙ্গাড়ার দাম কম ও সুস্বাদু হওয়ার ফলে জেলার সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ ছুটে আসে এই সিঙ্গাড়া খেতে। ত্রিবেণী বাজারে কথা হয় তার সঙ্গে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নোয়াখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। শুক্রবার ( ২০ অক্টোবর) সন্ধ্যায় চৌধুরীপাড়া শ্রীশ্রী কালি মন্দির দুর্গাপূজা মণ্ডপ সহ উপজেলার বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি।
গাজীপুর মহানগরের চান্দনা এলাকায় একটি টিনশেড কলোনিতে টিভির বিস্ফোরণ থেকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শ্রমিক কলোনীর ৪০টির মতো বসতঘর ও মালামাল পুড়ে গেছে।
ঝিনাইদহে জমিলা খাতুন উজোলা (৪৫) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামে নিজ বাড়ির নলকূপের পাশে তাকে হত্যা করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, ‘২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, ঢাকার সোয়া ২ কোটি মানুষের জানমালের নিরাপত্তা শঙ্কা তৈরি করে, তবে ডিএমপির পক্ষ থেকে তা কঠোর হস্তে দমন করা হবে।