বাংলাদেশ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফখরুল মুন্সী আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফখরুল মুন্সী আর নেই

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক অর্থ উপমন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.এফ.এম ফখরুল ইসলাম মুন্সী আর নেই।   

সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই

সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ডিএসসিসি ব্যয় করবে ১৫ লাখ টাকা

বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে ডিএসসিসি ব্যয় করবে ১৫ লাখ টাকা

আগামী বছরের জুন মাস পর্যন্ত বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণ এবং পোষা প্রাণীদের প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ব্যয় করবে ১৪ লাখ ৭৫ হাজার ৩০৩ টাকা। শুক্রবার (২০ অক্টোবর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

ময়মনসিংহে ট্রাকচাপায় মামি-ভাগনের মৃত্যু

ময়মনসিংহে ট্রাকচাপায় মামি-ভাগনের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকচাপায় মামি-ভাগনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার কাউয়ারগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর বাঙ্গালগাছ বাঁশপট্টি এলাকায় দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গেছে। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আবদুর রহমান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যাদুয়ারচর (কলম খাঁর কন্দি) গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবদুর রহমান ওই গ্রামের রোকন মাদবরের ছেলে।

গুজব ছড়িয়ে কেউ পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

গুজব ছড়িয়ে কেউ পার পাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুটিকয়েক মানুষ, যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল, তারাই গুজব ছড়ানোর চেষ্টা করে। এই দুষ্কৃতকারীরা সংখ্যায় খুবই কম। তারপরও গুজবকারীরা ঘটনা ঘটিয়ে ফেলে। আমাদের নিরাপত্তা বাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে।  

বগুড়ায় হাতুড়ির আঘাতে গৃহবধূ খুনের অভিযোগ

বগুড়ায় হাতুড়ির আঘাতে গৃহবধূ খুনের অভিযোগ

বগুড়ায় হাতুড়ির আঘাতে তাসলিমা আকতার (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

২৮ অক্টোবর বিএনপির ১০ ডিসেম্বরের মতোই পরিণতি হবে: কাদের

২৮ অক্টোবর বিএনপির ১০ ডিসেম্বরের মতোই পরিণতি হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ ডিসেম্বরের মতো বিএনপির ২৮ অক্টোবরও একই পরিণতি হবে। ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুর হাটে, এখন কোথায় যাবে, সেটাই দেখার বিষয়।

পদ্মা সেতু হয়ে যেসব স্টেশনে থামবে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস

পদ্মা সেতু হয়ে যেসব স্টেশনে থামবে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস

আগামী ১ নভেম্বর থেকে রুট পরিবর্তন করছে ঢাকা-খুলনা রুটের চিত্রা এক্সপ্রেস ও বেনাপোল-ঢাকা রুটের বেনাপোল এক্সপ্রেস। বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যমুনা নদীতে নির্মিত বঙ্গবন্ধু বহুমুখী সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে নতুন রুটে যাবে ট্রেন দু'টি। রুট পরিবর্তন করায় পরিবর্তন হচ্ছে ট্রেনের যাত্রাবিরতি স্টেশনের।  

ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুরে পৌঁছাল

ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুরে পৌঁছাল

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেস নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের চতুর্থ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।

অটোরিকশা থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু

অটোরিকশা থেকে ছিটকে পড়ে একজনের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ ইউনিয়নের মুহাম্মদপুর এলাকায় দুটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে মোহাম্মদ নাঈম উদ্দিন (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।