বিএনপির কাছে নির্বাচন ও দেশের গণতন্ত্র নিরাপদ নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী (পিয়ন) মনোয়ার হোসেন মুন্নাকে (২৫) ২২২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যরা।
বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা আওয়ামী যুবলীগ। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের অস্থায়ী বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে বসতঘরে অগ্নিকাণ্ডে মা মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
কক্সবাজার শহরের এক আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪২) নামের এক আওয়ামী লীগ নেতার হাত-পা বাঁধা অবস্থায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী আজ সোমবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের ৩ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৭ কার্যদিবসের মধ্যে এই টাকা পরিশোধ করতে হবে।
চট্টগ্রামের সীতাকুণ্ড সাগর উপকূল থেকে আড়াই লক্ষ টাকার অবৈধ জাল উদ্ধার করার পর ধংস করেছে মৎস্য বিভাগ।
ভোলার দৌলতখানে দুই ভাইর জমি সংক্রান্ত বিরোধের জেরে জমি দখলে নিতে বড় ছেলে রকিবুল হাসান রিয়াজ তার বাবা রফিকুল ইসলাম (৭৫) কে অন্য নারীর সাথে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মিনিট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।
ময়মনসিংহের অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
রাজধানীর বাড্ডা থেকে গাজীপুরে পিকনিকে গিয়ে মদপানে তিন যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নৌকায় করে বেরাইদ থেকে যাত্রা করে বালু নদীতে শুক্রবারের সেই ঘোরাঘুরি আর ডিজে পার্টির পিকনিক থেকে ফিরে তারা শনিবার অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই একজন এবং পরের দিন রোববার আরও দুইজন মারা যান।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা হারায়, তাহলে বেকায়দায় পড়বে ভারত। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহিংসতাও বৃদ্ধি পেতে পারে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এএপিবিএন)।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণা করা হবে আজ।