মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে পোস্ট দেওয়ায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের ১৫ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ
আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল দিন। গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা।
গাজীপুরের কালীগঞ্জে বেলাই বিলের মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপজেলার বক্তারপুর ইউনিয়নের নলি ব্রীজ সংলগ্ন বেলাই বিলে ১৬৩ কেজি মাছের পোনা অবমুক্ত করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি।
ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী মো. জাহিদুর রহমান তালুকদার ফরিদপুর থেকে কর্মস্থলে আসার পথে লোকাল বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃষ্টিপাত কমায় বেড়েছে দিনের তাপমাত্রা, যা আরও বাড়তে পারে। রবিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বরগুনার পাথরঘাটায় ৫ কোটি টাকা মূল্যের হাঙ্গরের শুঁটকি জব্দ করা হয়েছে। কোষ্টগার্ড ক্যাম্পের সদস্যরা রবিবার বিশেষ অভিযান চালিয়ে বিশখালী নদীর সংযোগ খালের পাড় থেকে প্রায় ৫ মণের এই শুঁটকি জব্দ করে।
গাজীপুরের কালীগঞ্জে ৯টি মামলায় ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ বাজারসহ পৌর এলাকার বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
সিলেটে জালালাবাদ গ্যাসের আবাসিক গ্রাহক প্রায় ৩ লাখ। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ গ্রাহকের সংযোগই অবৈধ। সংশ্লিষ্টদের দাবি-এ অবৈধ সংযোগ রাষ্ট্রীয় সম্পদ চুরির শামিল। বছরের পর বছর হাজার হাজার কোটি টাকার গ্যাস চুরি হচ্ছে। অথচ গ্যাস সংকটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। জালালাবাদ গ্যাসের একাধিক দায়িত্বশীল সূত্র ছাড়াও সরেজমিন এ চিত্র পাওয়া গেছে।
আগামীকাল সোমবার ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে। এ উপলক্ষে যানজট পরিহার ও জননিরাপত্তায় ওই এলাকায় যান চলাচল সীমিত রাখা হবে।
ভারত সরকারকে ‘অত্যন্ত পরিপক্ক’ হিসেবে বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, নয়াদিল্লি তাদের নিজেদের এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে কিছু বলতেই পারে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বিরোধী মতের আন্দোলনে দিশেহারা হয়ে পড়েছে।
কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, ভারত বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেনি, বরং হস্তক্ষেপকারিদের বিরুদ্ধে কথা বলেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান আজ রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধর, স্বৈরাচারী সরকারের পতন এবং ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারকদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)।
নির্বাচন বিশ্লেষক আবদুল আলীমের মতে, নির্বাচন যদি প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক না হয় তাহলে সেই নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা অংশ নেয় না।