দিনাজপুরের পার্বতীপুরে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগষ্ট) সকালে পার্বতীপুর শহরের পুরাতন বাজারের পাশের তিলাই নদীর রেল ব্রীজে এই দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ মৃত দেহ উদ্ধার করে।
বাংলাদেশ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক অভিলাষ চরিতার্থ করতে বা ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীর অন্য কোথাও জীবন্ত মানুষ পোড়ানো হয়নি।
রাজধানীর গেন্ডারিয়া স্টেশন থেকে শনিবার প্রথমবারের মতো রেলপথে পরীক্ষামূলক একটি রেল (ট্যাক কার) মাওয়া হয়ে পদ্মা সেতু অতিক্রম করে ভাঙ্গা স্টেশনে পৌঁছায়।
চট্টগ্রামের মিরসরাই গরু চুরির মূল হোতা আবুল বশর (৬০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুলিশ। বশর উপজেলার মিঠানালা ইউনিয়নের বানাতলী গ্রামের মৃত সিদ্দিক আহম্মেদের ছেলে।
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের অভিযানে ৮০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশ এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার ও মদ পাচার কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করে।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের জাতি গঠন ও স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেছেন।
অস্ত্র তৈরীর কারখানায় ও ডাকাত দলের আস্তানায় অভিযানে মূলহোতা ফয়সাল’সহ ডাকাত চক্রের ছয়জনকে গ্রেফতার করেছে র্যাব, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র-অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির পদযাত্রা কর্মসূচীতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ মিয়া চাঁন-(৫৫) নামে এক বিএনপির নেতা মৃত্যুবরন করেছেন।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চুয়াডাঙ্গা জেলা কমিটির আয়োজনে ১০০ জন কৃর্তী শিক্ষার্থী ও গুণি শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এস.এস.সি.২০২৩ জিপি এ-৫ পাওয়া ১০০ জন কৃর্তী শিক্ষার্থী ও ৪২ জন গুণি শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে আমেরিকাকে বার্তা দিয়েছে ভারত – ভারতের সংবাদপত্রে এ খবর প্রকাশিত হবার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে।
পানিসম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, সারাদেশের নদীভাঙন রোধে দ্রুত কাজ করছে সরকার। আর এই পদক্ষেপের কারণেই নদীভাঙন কমে এসেছে।
নীলফামারী জেলা শহরে আজ ট্রেনে কাটা পড়ে সহকারী জেলা তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় (৫৬) নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে চিলাহাটি-সৈয়দপুর রেলপথের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস শীর্ষ সম্মেলনের মাঝে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে ট্রেসেল ক্রেনের স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে শনিবার (১৯ আগস্ট) সংস্থার প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর আজিমপুর থেকে ছাত্রদলের ছয় নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।