বাংলাদেশ

নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নয়া পল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

রাজধানীর নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।আজ বুধবার বিকেলের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা আসতে পারে: ডিএমপি কমিশনার

জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা আসতে পারে: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, জনভোগান্তি হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা আসতে পারে।

বরিশালে ৮ কেজি গাঁজাসহ আটক ১

বরিশালে ৮ কেজি গাঁজাসহ আটক ১

বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সংলগ্ন এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার বিকেলে পরিচালিত অভিযানে আটক রুবেল ফরাজী (২৭) ভোলা সদরের উত্তর-পশ্চিম চরনোয়াবাদ এলাকার বাসিন্দা। 

ফরিদপুরের নগরকান্দায় যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় যুবককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের হিয়াবলদি কাজিকান্দা গ্রামের মধ্যবর্তী স্থানে রুবেল শেখ (১৯), কে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মায়ের সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

মায়ের সাথে রাগ করে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ব্যবহৃত মোবাইল নিয়ে আটকে রাখায় মায়ের সাথে রাগ করে তামিম হোসেন(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার স্বজনরা।

একই ফ্যানে ঝুলছে স্ত্রী-স্বামীর লাশ

একই ফ্যানে ঝুলছে স্ত্রী-স্বামীর লাশ

রাজধানীর পূর্ব রামপুরায় একটি বাসা থেকে ফ্যানে ঝুলে থাকা অবস্থায় স্ত্রী ও স্বামীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিতাস রোডের একটি টিনশেড ঘর থেকে দম্পতির লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন

ডেঙ্গু মোকাবিলায় ডিএনসিসির ওয়ার্ডে ওয়ার্ডে ৭ সদস্যের টাস্কফোর্স গঠন

ডেঙ্গু মোকাবিলায় কাউন্সিলরকে আহ্বায়ক করে ওয়ার্ডে ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির সব ওয়ার্ডে প্রতি শনিবার ও বুধবার ডেঙ্গু মোকাবিলায় কার্যক্রম নেওয়ার জন্য সাত সদস্য বিশিষ্ট টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে।

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে গুলিবিদ্ধ ২ যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুলাই) মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

রাজধানীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় শাখাওয়াত হোসেন নিলয় (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী রুপা (২৬)। তিনি চিকিৎসাধীন। 

শাহজালালে সোনা পাচারকালে প্রবাসী আটক

শাহজালালে সোনা পাচারকালে প্রবাসী আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৌশলে চারটি সোনার বার ও দুইটি চুড়িসহ এক প্রবাসীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া সোনার ওজন ৫১৭ গ্রাম। আটক যাত্রীর নাম মজিবর রহমান। 

কুষ্টিয়ায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ীয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (১০) নামে মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে মঙ্গলবাড়ীয়া এলাকার ‘আশরাফুল ইসলাম মাদ্রাসা’র পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইলে বজ্রপাতে আ.লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলে বজ্রপাতে আ.লীগ নেতার মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

যশোরের কেশবপুরে ট্রেকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কলাগাছি-চুকনগর সড়কের সুফলাকাঠি মোড়ে এ ঘটনা ঘটেছে।

ডিএনসিসিতে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা

ডিএনসিসিতে এডিসের লার্ভা পাওয়ায় ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১৬তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ৭টি মামলায় মোট ২ লাখ ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।