আপিল বিভাগের নির্দেশে দান করা অর্থের ওপর ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা কর পরিশোধ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মা নদীতে ডুবে বাশার আলী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
দিনাজপুরের খানসামা উপজেলায় দুটি ব্যাটারি চালিত রিকশাভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফরিদুল ইসলাম (৩৮) নামে এক চালক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে খানসামা-মনাগঞ্জ সড়কের আলোকঝাড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া মোড় নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটেছে।
সরকার সুপরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্য উল্লেখ করে বলেন, ‘তার এ বক্তব্য বিরোধীদলের ওপর অস্ত্র ব্যবহারের নতুন চক্রান্ত।’
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিস্ফোরকদ্রব্যসহ মিজানুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার রানীহাটি ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীতে সুফিয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে হত্যা করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া আবু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে কোনো সংকট নেই। বিএনপি সংকট তৈরির চেষ্টা করছে, কিন্তু পারেনি।
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাটগ্রাম উপজেলার বেংকান্দা রাবার ড্যাম এলাকার ধরলা নদীতে এ ঘটনা ঘটে।
বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মাত্র দু'সপ্তাহের ব্যবধানে আাগমী ২৭শে জুলাই ঢাকায় আবারো 'মহাসমাবেশের' ডাক দিয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আজিম উদ্দিন মাস্টার (৮২) নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, বিএনপি নেতারা ভেবেছিলেন বিদেশিরা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।
মাত্র ৫০ হাজার টাকার মুক্তিপণ আদায়ের জন্য পাবনার চাটমোহরে আপন মামাতো ভাইয়ের হাতে অপহৃত মাহিম হোসেন (১২) নামের এক স্কুলছাত্রকে নাটোরের বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
বাংলাদেশে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।