ঝালকাঠিতে ডাকাতি মামলায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (২৫ জুলাই) র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের লেফট্যানেন্ট কমান্ডার মো. আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। তবে এ সময় অন্য কোনও ট্রেনের শিডিউল না থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. নুর আলম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গ্রিড বিপর্যয়ের কারণে সোমবার দুপুর ১টা ১৭ মিনিট থেকে ২টা ৪০ মিনিট বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তল ও রিভলবারসহ অবৈধ অস্ত্রধারী ছাব্বির হোসেন ওরফে ঠ্যাক ছাব্বিরকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুই যুবককে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রিমান্ডপ্রাপ্তরা হলেন, হালিম রাজ (৩৪) ও আব্দুল হালিম (৩৪)।
প্রধানমন্ত্রীর ঘোষণা ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত দেশ’ অর্জনের লক্ষ্যে যা কিছু করার দরকার তা করবেন বলে মত প্রকাশ করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
জয়পুরহাটে ৭০ কেজি গাঁজাসহ দুই শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৪ জুলাই) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ভারতে অনুবেশের দায়ে সেখানে তিন দফা গণপিটুনি দিয়ে দুই বাংলাদেশীকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্তে ফেলে দিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। ওই দুই বাংলাদেশীর মধ্যে একজনের বাড়ি খুলনার রুপসা উপজেলার নতুন বাজার এলাকায়। অপরজনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারি উপজেলায়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে না পারলে বিএনপি-জামায়াতের রোষানলে পড়তে হবে। তাই, শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
২০০৬ সালে বিএনপি-জামায়াত ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার তালিকা করে অগণতান্ত্রিক উপায়ে নির্বাচনে জয় লাভ করতে চেষ্টা চালায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহজাহানপুর ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজনকে বদলি করা হয়েছে। শাহজাহানপুর থানার ওসি মো. ফারুকুল আলমকে কাফরুল থানার ওসি ও কাফরুল থানার ওসি মো. হাফিজুর রহমানকে শাহজাহানপুর থানার ওসি হিসেবে রদবদল করা হয়।
আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার এ কমিটির অনুমোদন দেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, উদ্যোক্তাদের কর্মতৎপরতায় দেশব্যাপী শিল্পায়ন ও অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে এখন সুযোগ-সুবিধা বেড়েছে। মানুষের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আসছে। বর্তমান সময়ে ক্যারিয়ার গড়তে মেধাবীদের বিদেশমুখীতাও কমেছে।
চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে ১৪ দলের বাম শরিক জাসদ, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দলের শীর্ষ নেতারা আজ দুপুরে চায়না সাউদার্ণ এয়ারলাইনস যোগে চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অতীব প্রয়োজন মানসম্মত শিক্ষা ।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম যেন সুন্দর পরিবেশে মানসম্মত শিক্ষা লাভ করতে পারে সেজন্য বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পীরগঞ্জে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্পন্ন হয়েছে, এ উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে।’