দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আগামী ২৮ জুলাই ও ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আরো দু'টি দল বাংলাদেশ সফর করবে।
বাংলাদেশ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগাযোগ খতিয়ে দেখছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সিলেটের গোয়াইনঘাটে তমজিদ আলী হত্যা মামলার রায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে মিথ্যা, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য ছড়ানোর অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
প্রেমের টানে এবার কাঁটাতারের বাধা অতিক্রম করে বাংলাদেশে এসেছেন কারিশমা শেখ (১৯) নামের এক ভারতীয় তরুণী। এসেই বিয়ের পিঁড়িতে বসেছেন ভালোবাসার মানুষ বাংলাদেশি প্রেমিক আশরাফুল আলম (২২) এর সঙ্গে। নতুন দম্পতিকে দেখতে তাদের বসতবাড়িতে ভিড় করছেন আশপাশের লোকজন।
সাতক্ষীরায় র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে দুই মাদক ব্যবসায়ীকে। এরা হচ্ছে কালিগঞ্জ থানার ধলবাড়িয়া এলাকার শাহিনুর আলম (৩৫) ও জি,এম মাহিম ইসলাম (১৮)।
ঢাকার সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
পাবনা জেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনার নবনিযুক্ত জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসকর কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বজ্রপাতে ৯ জন মাদরাসার শিক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগামী ২৭ জুলাই রাজধানীতে শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।
আগামী ২৮ জুলাই দেশের সব বিভাগীয় শহর এবং ৩০ জুলাই সব জেলা সদরে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এছাড়া ১ আগস্ট ঢাকা মহানগরীতে শান্তিপূর্ণ সমাবেশ করবে দলটি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২৭ তারিখের সমাবেশ ঘিরে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো সঙ্ঘাতের আশঙ্কা নেই। কোনো উসকানি আওয়ামী লীগ দেবে না।
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজধানীর বাড্ডা থানার মামলায় বুয়েট শিক্ষক অধ্যাপক ড. নিখিল রঞ্জন ধরসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। ফতুল্লায় আগুন নেভাতে যাওয়ার সময়ে চালক স্ট্রোক করে মৃত্যুবরণ করেন।
রাজধানীর কারওয়ান বাজারের মাছপট্টি রেল গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ২৭ বছর।