নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
বাংলাদেশ
নওগাঁর পত্নীতলায় ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ৫৩ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ঢাকার দোহারে অভিযান চালিয়ে দেশীয় পিস্তলসহ লিটন মোড়ল (৫৫) নামে একজনকে আটক করেছে র্যাব-১০। লিটন পেশাদার সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব।
ছয় দিনের বিশেষ সফরে ঢাকায় আসছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমোন গিলমোর। তার বাংলাদেশ সফরের ঠিক আগে ইইউর প্রাক্–নির্বাচন পর্যবেক্ষক মিশন ১৬ দিনের ঢাকা সফর শেষ করেছে।
মৌলভীবাজারের কুলাউড়ায় মাছ শিকারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক মিয়া (৩৪) নামে এক যুবক মারা গেছেন। রবিবার (২৩ জুলাই) দুপুরে পৌরসভাস্থ লস্করপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে।
বরিশাল জেলা পুলিশের উদ্যোগে সবুজায়নের লক্ষ্যে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় বরিশাল পুলিশ লাইনস মাঠে কর্মসূচির উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মো. আক্তারুজ্জামান
সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মুন্সীগঞ্জে কিশোরকে সিগারেট না দেওয়ায় আরেক অজ্ঞত (১৬) কিশোরকে কুপিয়ে হত্যা করেছে মো. সাজ্জাদ (১৫) নামের কিশোর। মুন্সীগঞ্জের চর মুক্তারপুর এলাকার কামাল দেওয়ানের ভাড়া বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে আমাদের পাশে ছিল, বাংলাদেশ-ভারতের সে সম্পর্ক রক্তের বাঁধনে লেখা থাকবে। তিনি বলেন, ‘স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে রেল যোগাযোগ ব্যবস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সহযেগিতায় হার্ডিঞ্জ ব্রিজ, তিস্তা ব্রিজ ও ভৈরব ব্রিজের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেছিলেন।’
দেশের বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত হয়েছে ৯ম এটিআর ৭২-৬০০।এয়ারক্রাফটটি আজ সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলার চীফ এক্সিকিউটিভ অফিসার ক্যাপ্টেন লুৎফর রহমান।
আইটি প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে জাপান। একইসঙ্গে বাংলাদেশে স্টার্টআপ ও গবেষণা উন্নয়ন প্রশিক্ষণ খাতে বিনিয়োগ করতে চায় দেশটি।
এডিস মশার লার্ভা পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) পরিচালিত ৮ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ স্থাপনাকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বরিশাল বিভাগের সব নদীর পানি কমেছে। রবিবার সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে কয়েকটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করে প্রবাহিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সারা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ পঞ্চম এবং এশিয়ায় প্রথম অবস্থানে। দেশের মানুষকে ৩৫ কোটি ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হয়েছে।
নোয়াখালীর জেলা শহর মাইজদীর ইসলামিয়া সড়কের বকসি মিজি পোল সংলগ্ন রহমানিয়া আবাসিক বোডিংএ রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বোডিং এর মালিক আবদুর রহমান।
পিরোজপুরে বিনামূল্যে চক্ষু ও নাক কান গলা রোগের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দিয়েছে এপেক্স ক্লাব অব পিরোজপুর। রবিবার দুপুর ১২ টায় এপেক্স ক্লাবের মাহমুদ সেলিম অডিটরিয়ামে সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সহযোগিতায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।