চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বাংলাদেশ
রাষ্ট্রপতির প্রেস সচিব মো: জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরো ছয় মাস ২৯ দিন বাড়িয়েছে সরকার। সোমবার (২৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নরসিংদীর রায়পুরায় ভাড়াটিয়ার ঘরে ঢুকে হানিফ মিয়া (৪৫) নামে এক বাড়ির মালিকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে পৌরসভার হাসিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত হানিফ মিয়া ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক প্রকাশ চন্দ্র পোদ্দারকে মারপিট করেছে এক শিক্ষার্থী। রবিবার বিকেলে উপজেলা সদরের কালশিরা গ্রামে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জ সদরের চর-মুক্তারপুর এলাকায় মাদক ব্যবসা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ফজল হক দেওয়ান (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
ঝালকাঠিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় ঘাতক বাসটির সুপারভাইজার মো. ফয়সাল ওরফে মিজানকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল র্যাব-৮ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকেলে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি গণমাধ্যমকে জানায়।
ঝিনাইদহ শহরের ওয়াজের আলী স্কুলের সামনে থেকে ১ হাজার ৮০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে ১৪ জন আহত হয়েছেন। সোমবার (২৪ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ৯নং মিরসরাই ও ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে কয়েকটি পাগলা কুকুর শিশু, যুবক, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের মানুষকে কামড় দিয়ে আহত করে।
ফরিদপুরের মধুখালীতে পাটকল শ্রমিক কাজল রেখা কাজলীকে (৩২) গণধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে যোগ দিয়েছে।জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত ২য় আন্তর্জাতিক ফুড সিস্টেম সামিটের উদ্বোধনী অধিবেশনে ৮৫তম দেশ হিসেবে বাংলাদেশ ‘গ্লোবাল স্কুল মিলস কোয়ালিশনে’ যোগদান করলো।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের দেওয়া সহজলভ্য ইন্টারনেট দিয়েই বিএনপি ডিজিটাল অপপ্রচারে লিপ্ত।
চট্টগ্রাম থেকে ঢাকার গাজীপুরের সংশোধনাগারে নিয়ে যাওয়ার সময় কিশোর অপরাধীদের বহনকারী বাসকে ধাক্কা দিয়েছে একটি কভার্ডভ্যান। এতে পুলিশসহ ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া স্থানীয় লোকজন।
দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের কাছে দলের বক্তব্য পৌঁছে দেওয়া এবং আলেম-উলামাদের ঐক্যমতের ভিত্তিতে ইসলামী দলগুলোকে সংগঠিত করে তৃতীয় শক্তি’র আবির্ভাব ঘটানোর প্রচেষ্টা চলছে।
বগুড়ার আদমদীঘি উপজেলায় রেদোয়ান প্রামাণিক (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের ৩৯তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ কায়ছারুল ইসলাম। সোমবার (২৪ জুলাই) বিকেলে সদ্যবিদায়ী জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে ২০২৩-২৪ অর্থবছরে ১১৪ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ খাতে ২০২২-২৩ অর্থবছরে ব্যয় করা হয়েছে ৬৭ কোটি ৫০ লাখ টাকা। ডেঙ্গু মোকাবিলা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও প্রচারে আরও ৭ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।