আগামী ২৭শে জুলাই ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এক দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশ
এক দফার যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসাবে আগামী ২৭শে জুলাই ঢাকায় সমাবেশ কর্মসূচির ঘোষণা দিল গণতন্ত্র মঞ্চ। শনিবার বিকালে রাজধনীর রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক।
দৈনিক মজুরি বৃদ্ধিসহ ১৩ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে খামার শ্রমিক সমিতি, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের শ্রমিক ও বিনার শ্রমিকরা সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসানীতি ও কারো রক্ত চক্ষুকে ভয় করেন না। প্রয়োজনে ডাল ভাত খাবেন কিন্তু কারো কাছে মাথা নত করবেন না।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভংকরের ফাঁকি।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। এর ফলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের চিটাগং রোড, কাচপুর, মদনপুর, সোনারগাঁয়ে চলাচল করা বাস দুপুর ১২টার পর থেকে কমে গেছে।
খুলনার পাইকগাছায় এক গাভী দুইমাথা বিশিষ্ট বাছুরের জন্ম হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলের প্রতিযোগিতা চলছে বলে অভিযোগ উঠেছে। পাবনার ভাঙ্গুড়ার সদর ইউনিয়নের নৌবাড়িয়া চারমাথা এলাকায় পাউবো বাধে এ দখলদারিত্ব চলছে।
মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে সাপের কামড়ে আকাশ আহম্মেদ (১৮) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।
ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একই কেন্দ্রে বার বার যাওয়ার তাকে নিরাপত্তা দিতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমরা কথা বলতে ভুলে গেছি। ভয়ের সংস্কৃতি আমাদের জেকে ধরেছে। এই ভয় কাটিয়ে আমাদের সত্য বলতে হবে। সংস্কৃতি সব সময় সত্য বলার সাহস যোগায়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় আবারো গোলাগুলির ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে পাঁচজন আহত হয়েছে। শুক্রবার (২১ জুলাই) রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে।
বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকা তারুণ্যের সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীদের ঢল নেমেছে।
ঝালকাঠির সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৭ জন নিহতের তথ্য জানা গেছে।
মার্কিন কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো-চেয়ার কংগ্রেসম্যান জো উইলসন বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং উভয় দেশের জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে।
আলমডাঙ্গা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুত্বর আহত হয়েছেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় বকুল মোল্লা নামের এক ট্রাক চালককে আহতাবস্থা উদ্ধার করতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।