ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৪ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ করবে বিএনপি। সরকার পতনের এক দফা আন্দোলনের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ জুলাই) সকাল ৬টা থেকে শনিবার (২২ জুলাই) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁদপুরে বসতঘরে আগুনে পুড়ে সোহান (১০) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। শুক্রবার বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আলীপুর দক্ষিণ পাড়া বেপারী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ বিকালে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। বেলা ২টায় এ সমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন।
সুনামগঞ্জের ধর্মপাশায় অটোরিকশার নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। ওই শিশুটির নাম প্রীতম চন্দ্র শীল (৬)। সে মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী গ্রামের পরিতোষ চন্দ্র শীলের ছেলে।
ঝিনাইদহের মহেশপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুরা হলো মতিহার থানার চর সাতবাড়িয়া গ্রামের মো. সুখচানের ছেলে মো. সিয়াম (১১) ও একই গ্রামের মো. লেবাসের ছেলে মো. সাজিম (১২)।
নড়াইলের কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। নিহত আজাদ পেড়লী উত্তর পাড়ার সালাম শেখের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মোহসিন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজধানীর হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার এসআই মুকুল রঞ্জন দেব।
সাতক্ষীরায় পৃথক দু’টি দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে সুন্দরবন ঘেষা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ও ভেটখালীতে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাজ্জাদুল হাসান। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব।
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন রোগী ভর্তি রয়েছে।
নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের গাইটাল পেট্রলপাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, গণমাধ্যমে বিদেশীদের মন্তব্য অতি প্রচারের ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তারা মজা পায়। তারা নিজেদেরকে এদেশের সম্রাট মনে করে।
পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপবিদ্যুৎকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৪০০ শ্রমিকের নামে মামলা দায়ের করা হয়েছে।