রাজধানীর সূত্রাপুরে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে তার প্রেমিক সৈকত সরকার শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুরে শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ
রাজশাহীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (২২ জুলাই) দুপুরে একজনের এবং বিকালে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার (২১ জুলাই) দুপুরে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকার পদ্মা নদীতে তারা নিখোঁজ হয়।
রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলায় অনৈতিক কাজে রাজি না হওয়ায় শ্বাসরোধে হত্যার ২৩ দিন পর মায়ের ঘরের মেঝেতে পুঁতে রাখা মর্জিনা খাতুন (৩৪) নামে স্বামী পরিত্যক্তা মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কাঁটাতারের বেড়ার বাইরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বয়স অনুমানিক ২০ থেকে ২৫ বছর। তার পরণে জিন্সের প্যান্ট ও হাত পেছনে বাঁধা অবস্থায় অবস্থায় ছিল।
জয়পুরহাটের পাঁচবিবিতে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যরা।
ঝিনাইদহের কালীগঞ্জের এক পুকুর থেকে বিল্লাল হোসেন (৬০) নামের এক চা দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর রামপুরায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন। তার নাম পুলক গোমেজ (২১)। তিনি কালীগঞ্জের বিতিম গোমেজের ছেলে।
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বাসের হেলপার ও সুপারভাইজারের।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) লেফটেন্যান্ট কর্নেল (অবসর) এ এস এম এনামুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নোয়াখালীতে জেলা পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বিকেলে ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরালটি উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত দুই এনজিওকর্মীকে উদ্ধার করেছে পুলিশ ও গ্রামবাসী। অস্ত্রসহ চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে গ্রেফতার করা করেছে পুলিশ।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কুৎসা রটাচ্ছে।
আগামী ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে গনফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।
বাগেরহাটের চিতলমারীতে রান্নাঘর সংস্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রি ও গৃহকর্তার মৃত্যু হয়েছে। শনিবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বড়গুনী গ্রামে এ ঘটনা ঘটে।