কয়েক দিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে দ্রুত বৃদ্ধি পাচ্ছে কুড়িগ্রামের সব নদ–নদীর পানি পানি। দুইদিন থেকে দুধকুমার ও ধরলা নদীর পানি বইছে বিপৎসীমার ওপর দিয়ে।
বাংলাদেশ
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে সফররত নির্বাচনী অনুসন্ধানী মিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বিএনপি জানিয়েছে, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে তাদের দলের অংশগ্রহণ করা সম্ভব নয়।
বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শনিবার (১৫ জুলাই) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে দুপুর ১২টায় বৈঠক শুরু হয়েছে। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে আবার দেখা হবে লিখে বাংলা ভাষায় টুইট করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।
উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় সবগুলো নদ-নদীর পানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি উপজেলার তিস্তামুখঘাট পয়েন্টে ৩০ সেন্টিমিটার,
আমরা বাংলাদেশকে শান্ত রাখতে চাই, স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের পদত্যাগ দাবি হাস্যকর বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, উপকূলীয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি বাড়তে পারে। একই সঙ্গে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বজ্র মেঘ সৃষ্টি অব্যাহত থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। শনিবার সকালে পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় যশোরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৯ জন। শনিবার (১৫ জুলাই) সকালে যশোর সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
বরিশালের গৌরনদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বপন দে (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্বপন দের বাড়ি বার্থী ইউনিয়নে। শুক্রবার (১৪ জুলাই) রাতে বাড়িতে নিজের বিয়ে উপলক্ষে করা আলোকসজ্জায় বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে এ ঘটনা ঘটে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও কার্টুনিস্ট এম এ কুদ্দুস আর নেই। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে শাহীনবাগের বাসায় স্ট্রোক করে মারা গেছেন তিনি।
ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠকে করেছে বিএনপি। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ চারজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের মুরইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন- শাজাহানপুরের আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মোস্তাফিজুর রহমান মিঠুর স্ত্রী জাকিয়া আক্তার (২৫) ও তাদের ছেলে পাঁচ বছর বয়সী তাশফিয়ান রহমান।
বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ও তাদের পক্ষে ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে চলমান সংকটের টেকসই সমাধানের ওপর জোর দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে।
উজান থেকে নেমে আসা অব্যাহত পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
“স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণ বিষয়ক বাণিজ্য সম্মেলন আজ। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘বিজনেস কনফারেন্স অন বিল্ডিং স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক এ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।