বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পনিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭) নামে দুই শিশুর মৃত্য হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

বিএনপি’র সংসদ বিলুপ্তির দাবি সাংবিধানিক সংকট সৃষ্টির দুরভিসন্ধিমূলক : তথ্যমন্ত্রী

বিএনপি’র সংসদ বিলুপ্তির দাবি সাংবিধানিক সংকট সৃষ্টির দুরভিসন্ধিমূলক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ বিলুপ্তির দাবি অত্যন্ত দুরভিসন্ধিমূলক।

কয়লাখনি দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ আগস্ট

কয়লাখনি দুর্নীতি মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৮ আগস্ট

দিনাজপুরের বড়পুকরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। 

বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে : কাদের

বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি দফার বিভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে। কখনো ১০ দফা, কখনো ২৭ দফা, কখনো ১ দফা, আবার কখনো ৩১ দফা! 

বিএনপির সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডিয়ান হাইকমিশনার ড. লিলি নিকোলস।আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তারা।

রাষ্ট্র মেরামতের ৩১ রূপরেখা ঘোষণা বিএনপির

রাষ্ট্র মেরামতের ৩১ রূপরেখা ঘোষণা বিএনপির

সরকার হঠানোর আন্দোলনে যুগপৎ ধারায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ ঐক্যবদ্ধভাবে প্রথম ছয় মাসের মধ্যে রাষ্ট্র মেরামতের ৩১ রূপরেখা কার্যকরে উদ্যোগ গ্রহণ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একদিনে কুমেক হাসপাতালে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি

একদিনে কুমেক হাসপাতালে ২৯ ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালেই ভর্তি হয়েছেন ২৬ জন।

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন

কিশোরগঞ্জের তিন হাসপাতালে ১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন।

খুলনায় তারুণ্যের সমাবেশ: কেসিসি’র ১২ শর্ত

খুলনায় তারুণ্যের সমাবেশ: কেসিসি’র ১২ শর্ত

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ আগামী ১৭ জুলাই।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ ছাড়াও লালমনিরহাটের পাঁচ উপজেলায় প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।