বাংলাদেশ

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

জামালপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ছানোয়ার জাহান শিমুল (২৮) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে জামালপুর সদরের বগালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহে ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে গলা কেটে আনোয়ার হোসেন নামে এক ইউপি সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে পুলিশ, পরিবার ও প্রতিবেশীরা ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে সফররত প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।

ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে বুলবুলকে হত্যা: পুলিশ

ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে বুলবুলকে হত্যা: পুলিশ

যশোরে বুলবুল হোসেনকে তার ইজিবাইক চুরির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার কারার পর বুধবার (১২ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।

আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়া ​

আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন আন্ডার সেক্রেটারি জেয়া ​

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন।

বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : খাদ্যমন্ত্রী

বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে : খাদ্যমন্ত্রী

বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত উল্লেখ করে খাদ্যমন্ত্রী  সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে।তিনি বলেন, নানা ষড়যন্ত্রের তারা (বিএনপি), শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।

মশক নিধনে দক্ষিণ সিটির ৯৭ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান

মশক নিধনে দক্ষিণ সিটির ৯৭ শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনকল্পে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানে আজ বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হয়েছে। 

বিএনপির সরকার পতনের এক দফা, আওয়ামী লীগের পাল্টা ঘোষণা

বিএনপির সরকার পতনের এক দফা, আওয়ামী লীগের পাল্টা ঘোষণা

'সরকারের পদত্যাগের এক দফা' দাবিতে সমমনা দল ও জোটকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে ঢাকাসহ সারাদেশে জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

এক দফা আন্দোলনের ঘোষণা বিএনপি’র

এক দফা আন্দোলনের ঘোষণা বিএনপি’র

নির্দলীয় নিরপেক্ষ সরকারসহ বেশ কিছু দাবিতে এক দফা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিকালে নয়া পল্টনে আয়োজিত বিশাল সমাবেশ থেকে এই এক দফার ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণের সচেতনতাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে : মেয়র তাপস

জনগণের সচেতনতাই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে : মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জনগণের সচেতনতা এবং তাদের দায়িত্বশীল ভূমিকা পালনই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। 

বিএনপি ছাড়া তত্ত্বাবধায়ক নিয়ে কারো মাথাব্যথা নেই : তথ্যমন্ত্রী

বিএনপি ছাড়া তত্ত্বাবধায়ক নিয়ে কারো মাথাব্যথা নেই : তথ্যমন্ত্রী

বিএনপি ছাড়া তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কারো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোনো আলোচনা হয়নি। 

সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন

সুবর্ণচরে নদী ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাগ্যা নদীর ভাঙ্গন রোধে ব্লক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।  

দুদকের মামলায় সাবেক ওসির ৬ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক ওসির ৬ বছরের কারাদণ্ড

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বরিশাল জেলার সাবেক পরিদর্শক (রাজধানীর গুলশান জোনের সাবেক উপ-পরিদর্শক) ফিরোজ কবিরকে ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী সাবরিনা আহমেদকে চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।