বাংলাদেশ

চর দখলকে কেন্দ্র করে হামলায় সাত পুলিশসহ আহত ২০

চর দখলকে কেন্দ্র করে হামলায় সাত পুলিশসহ আহত ২০

ভোলার মনপুরা উপজেলায় চর দখলকে কেন্দ্র করে লাঠিয়াল বাহিনীর হামলায় ৭ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর সাগর নামে আহত এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় এবং অপর এক কৃষককে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বাল্যবিয়ে প্রতিরোধে মৌলভীবাজারে মানববন্ধন

বাল্যবিয়ে প্রতিরোধে মৌলভীবাজারে মানববন্ধন

‘সচেতনতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার স্বেচ্ছাসেবী ও সচেতন যুব সমাজের উদ্যোগে যৌতুক ও বাল্যবিবাহ, অতিরিক্ত দেনমোহর প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

কাভার্ড ভ্যান চাপায় রাজমিস্ত্রি নিহত

কাভার্ড ভ্যান চাপায় রাজমিস্ত্রি নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের চাকা নিচে পড়ে জাবেদ ভূইয়া (২৩) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

প্রেমের টানে চুয়াডাঙ্গায় চীনা যুবক

প্রেমের টানে চুয়াডাঙ্গায় চীনা যুবক

প্রেমের টানে বাংলাদেশে এসে চুয়াডাঙ্গার মেয়ে ফারিয়া সুলতানাকে (২৫) বিয়ে করেছেন সাউই চুই (২৮) নামে এক চীনা যুবক। ঈদুল আজহার পরদিন ঢাকায় তাদের বিয়ে হলেও সোমবার (১০ জুলাই) স্ত্রী ফারিয়ার সাথে শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গা আসেন সাউই চুই।

ডেঙ্গু : গাজীপুরে আজ থেকে চলবে অভিযান, মশার লার্ভা পেলেই ব্যবস্থা

ডেঙ্গু : গাজীপুরে আজ থেকে চলবে অভিযান, মশার লার্ভা পেলেই ব্যবস্থা

ডেঙ্গু প্রতিরোধে বৃহস্পতিবার (১৩ জুলাই) থেকে বাসা ও অফিসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হবে। এ ক্ষেত্রে কোথাও ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

১৯ দিনে একে একে তিন মেয়েকে হারালেন মিঠুন-আরতি

১৯ দিনে একে একে তিন মেয়েকে হারালেন মিঠুন-আরতি

১৯ দিনের মধ্যে তিন সন্তানকে হারিয়েছেন মিঠুন-আরতি দম্পতি। বড় দুজনের পর বুধবার (১২ জুলাই) চলে গেল তাঁদের তৃতীয় মেয়ে হ্যাপি দাস (৬)। হেরে গেলেন বাবা-মা।

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ বিএনপি : জয়

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ বিএনপি : জয়

সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে বিএনপি সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায়  তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে উপজেলার সাহেব বাজার এলাকায় তিতাস গ্যাস বিপণন ও বিতরণ চন্দ্রা জোনাল অফিসের কর্মকর্তারা অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন।

সিলেটে একশ’ ছাড়ালো ডেঙ্গু রোগী

সিলেটে একশ’ ছাড়ালো ডেঙ্গু রোগী

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে তিনজন সিলেটের, চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত চলতি মাসে মোট ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন। 

গোপালগঞ্জে বাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জে বাস শ্রমিক ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বাস শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।