সবার জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে নিজের লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে প্যারিস-ঢাকা সরাসরি ফ্লাইট চালুর দাবি সামনে আনতে চায় সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা। এ
মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে নতুন অর্থনৈতিক হাব গড়ে তোলার দায়িত্ব সরকার নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী ১৫ দিনের মধ্যে দুবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ব্যাপক উন্নয়ন ও সম্ভাবনা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।
হবিগঞ্জে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ ও শিশুসহ শতাধিক লোকজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউ লাভবান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, একটি ভঙ্গুর অর্থনীতিতে দায়িত্ব গ্রহণ করেছিলো বিএনপি। এরপরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘব করতে বিভিন্ন স্থানে দিনরাত কাজ করা হচ্ছে।
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চলতি বছরের ১০ মাসে ৪৫ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক ও উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে জনবল সংকট চরমে পৌঁছেছে। ২৫০ শয্যার কার্যক্রম চললেও হাসপাতালটি পরিচালিত হচ্ছে ১০০ শয্যার জনবল দিয়ে।
সিলেটের কোম্পানীগঞ্জে একটি অনুষ্ঠান শেষে অপর অনুষ্ঠানে যোগ দিতে রওনা হয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদিশক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।এরপর হঠাৎ তার শরীর খারাপ হলে
জয়পুরহাট সার্কিট হাউস মাঠে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত নবনির্মিত ‘মুক্তমঞ্চ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ উদ্বোধন করা হয়।
গাইবান্ধায় চুরির অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার জেলা প্রশাসক (ডিসি)। এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং এর ব্যতিক্রমী উদ্যোগ, সমৃদ্ধ সংগ্রহ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল ও সয়দাবাদ ইউনিয়ন থেকে গ্রেফতার আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৪২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।