বাংলাদেশ

পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

নেত্রকোণার পূর্বধলায় পৃথক পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বৈরাটি ইউনিয়নে দুই ভাই-বোন এবং আগিয়া ইউনিয়নে এক শিশু পানিতে ডুবে মারা যায়।

ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রলীগ নেতা মো. শামীমের (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের ধাক্কায় দেলোয়ার (২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। দেলোয়ার ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে।

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই বসতঘর

বাগেরহাটের ফকিরহাট উপজেলার গোয়ালখালী এলাকায় আগুনে দু’টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোররাতে কৃষক রনজিৎ মণ্ডলের বসতঘরে আগুন লাগে। পরে দ্রুত আগুন পাশের মনিমোহন মণ্ডলের বসতঘরেও ছড়িয়ে পড়ে।

সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

সড়ক দুর্ঘটনায় পোশাক কর্মী নিহত

ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসচাপায় প্রান্ত ঘোষ (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে।

মোরেলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মোরেলগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জে সায়েম হাওলাদার নামে ৩ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার বেলা ২টার দিকে ঘর সংলগ্ন পুকুরে পাওয়া যায় তার মরদেহ।

দুই বাসের সংঘর্ষে হাত হারালেন গার্মেন্টসকর্মী

দুই বাসের সংঘর্ষে হাত হারালেন গার্মেন্টসকর্মী

হাত বিচ্ছিন্ন হওয়া গার্মেন্টসকর্মী সাহিদা জানান, তিনি সাভারে একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। কর্মস্থলে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরে আধিপত্যকে কেন্দ্র করে উভয়পক্ষের সংর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এতে টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। 

বিমান ও নৌবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে সরকারের : আইনমন্ত্রী

বিমান ও নৌবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে সরকারের : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক সংসদে বলেছেন, বিমান বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল-২০৩০ এর সাথে সামঞ্জস্য রেখে উন্নত প্রযুক্তির আরো যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে সরকারের।

টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে পরিস্থিতি তৈরির আহ্বান ন্যাম পররাষ্ট্রমন্ত্রীদের

টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনে পরিস্থিতি তৈরির আহ্বান ন্যাম পররাষ্ট্রমন্ত্রীদের

ন্যাম সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করার পাশাপাশি, এই সংকট সমাধানে জরুরি ভিত্তিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যেকার প্রয়োজনীয় ব্যবস্থার আশু ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। 

নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

নীলফামারীতে বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি

নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি ওঠানামা করছে। আজ মঙ্গলবার সকাল ছয়টায় তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার পাঁচ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।