নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে।
বাংলাদেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার কলেজপাড়ার নির্মাণাধীন ড্রেনে পড়ে সাড়ে তিন বছর বয়সী এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে।
ভোলা জেলার সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা থেকে গতরাতে ৪০ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ দুইজনকে আটক করেছে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। বুধবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ এসব মাছ জব্দ করা হয়।
পাবনার সাঁথিয়ায় ট্রেনে কাটা পড়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন- কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)।
আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় গত ২০২২-২০২৩ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার ১৮৬ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধান ও গমের চাষাবাদ হয়েছে।
কক্সবাজারের টেকনাফের বার্মিজ মার্কেটে ভয়াবহ আগুনে কাপড়, জুতা-স্যান্ডেল, কসমেটিক ও মুদিখানাসহ নানা ধরনের দেড় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। মালামালের পাশাপাশি পুড়ে গেছে নগদ টাকা ও অন্যান্য সরঞ্জাম।
ভ্রমণ, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা এখন ঢাকায় নতুন চালু হওয়া গ্রিসের ভিসা আবেদনকেন্দ্র থেকে আবেদন করতে পারবেন।
ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) সৌরভ কুমার। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে তার ঢাকায় পৌঁছানোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৫ হাজার ৭১৮ জন হাজি। বুধবার রাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বরিশাল বিভাগের ৬টি নদীর পানি সকাল থেকে বিভিন্ন সময়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম জানান, পূর্ণিমা ও উজানের পানির চাপে বেশকিছু নদীর পানি বেড়েছে। তবে দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত বন্যার কোনো প্রভাব নেই
গোপালগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এই প্রস্তাবের জবাবে সালমান এফ রহমান বলেছেন, গঠনমূলক সংলাপের জন্য সরকার প্রস্তুত। তবে সেজন্য বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছেড়ে আসতে হবে।
গাজীপুরের কালিয়াকৈরে ফুফুর বাড়ি বেড়াতে এসে তুরাগ নদে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।
নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত খাদ্যপণ্যের মজুত ঠেকাতে যাবজ্জীবনের বিধান রেখে নতুন আইন পাস হয়েছে জাতীয় সংসদে। বুধবার সংসদে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) বিল, ২০২৩’ পাস হয়।
দিনাজপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে সাকিবুল ইসলাম সজীব (২০) ও মাজাহারুল ইসলাম (১৯) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।