রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটের গাড়ি চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।
বাংলাদেশ
বাগেরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে ২০ জন। বৃহস্পতিবার নতুন করে বাগেরহাট জেলা হাসপাতালে ৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বিকেল পর্যন্ত জেলা হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান, পিপিএম। বৃহস্পতিবার দিনব্যাপী রেঞ্জ অফিসের ক্রাইম কনফারেন্স সভায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পদক দেয়া হয় পুলিশ সুপার কাজী মনিরুজ্জানকে।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহমান (৫০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে নিঝুমদ্বীপের দক্ষিণ বঙ্গোপসাগরে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকার কদমতলী এলাকায় এক কারখানা ভবনে রঙের কাজ করার সময় ক্রেন থেকে নিচে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তার নাম মো. রাকিব হোসেন।
জয়পুরহাটে প্রতিবেশী মোহাম্মদ আলীকে হত্যার দায়ে আহসান হাবিব ও ওহেদুল ইসলাম নামে দু’জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন অনুসন্ধানী মিশন আগামী ৮ থেকে ২৩ জুলাই বাংলাদেশ সফর করবে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নাশকতা-বিশৃঙ্খলা পরিহারের যে পরামর্শ দিয়েছেন তা বিএনপির অপরাজনীতির ওপর চপেটাঘাত।
মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতন-নিপীড়নের তথ্যানুসন্ধানের জন্য কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির সফরে এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের জন্য পাঁচ বছর মেয়াদী ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে চোরাবালিতে আটকে সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর থানার এলাকার ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
বিএনপি নির্বাচনবিরোধী অবস্থান থেকে নির্বাচনকে ভোটারশূন্য করার নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বুত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ এবাদুল্লাহ (৩৫) নামে এক রোহিঙ্গা মাঝি নিহত হয়েছেন।
ইসরাইলের নাগরিক মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। গণমাধ্যমে স্বীকার না করলেও দলটির একাধিক অভ্যন্তরীণ বৈঠকে সাফাদির সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেছেন তিনি।
শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের জামিন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর চাটখিলে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।