যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে জানা গেছে।
বাংলাদেশ
বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করাবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) জেনারেল হাসপাতাল। সদরঘাটস্থ এ হাসপাতালে আগামী সোমবার (১০ জুলাই) থেকে বিনামূল্যের এই পরীক্ষা সুবিধা চালু হবে।
বিএনপিকে সংলাপে ডাকা হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেবের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদেরকে সংলাপের জন্য ডেকেছি। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি।’
বরগুনার তালতলীর পায়রা নদীতে ডুবে মো. জাকির হোসেন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুয়ার আসর থেকে পৌরসভার এক ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
রাজধানীর মতিঝিল ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দুজনকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাজধানীর মিরপুর এলাকার একটি বাসায় থেকে আনুমানিক ১৮ বছর বয়সী এক গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শরীয়তপুরের নড়িয়া থানার একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার জয়নাল আবেদীন বেপারী (৪৮) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মৃত শহীদ আলী বেপারীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ধান বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ট্রাকের চালক মো. আব্দুল মতিন (৩২) নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নাচোল-ধানসুরা সড়কের গনইর নামক স্থানে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত হয়েছে। কুকুরটি গৃহপালিত গরু-ছাগলকেও হামলা করেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর ও মধ্যম ওয়াহেদপুর গ্রামের বাসিন্দাদের ভোর থেকেই পালাক্রমে ১৫ জনকে কামড় দিয়ে আহত করে।
বরিশাল বিভাগের ৯টি নদীর পানি সকাল থেকে বিভিন্ন সময়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার কাছাকাছি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
রাজধানী ঢাকার গুলিস্তান, মোহাম্মদপুর, হাজারীবাগ ও তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের প্রস্তুতি ও ছিনতাইকালে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
সিকদার বদিরুজ্জামানকে ইথিওপিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
সামিনা নাজকে মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে সরকার। সামিনা মিশরে বর্তমান রাষ্ট্রদূত মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে শুক্রবার (৭ জুলাই) পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিকেল ৪টায় এর উদ্বোধন করবেন।